২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের সমাপ্তি টানছে লাল শার্টরা

থাইল্যান্ডের সরকারবিরোধী লাল শার্টরা বুধবার ইঙ্গিত দিয়েছে, শিগগিরই শেষ হতে পারে তাদের দু'মাস ব্যাপী চলা আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 12:43 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

ব্যাংকক, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সরকারবিরোধী লাল শার্টরা বুধবার ইঙ্গিত দিয়েছে, শিগগিরই শেষ হতে পারে তাদের দু'মাস ব্যাপী চলা আন্দোলন। সরকার প থেকে সঙ্কট সমাধানের রোডম্যাপ বিস্তারিত জানার জন্যই তাদের এখনকার অপো। এদিকে, সঙ্কট নিরসন কাছিয়ে এলেও রাজধানী ব্যাংককের মার্কেট এলাকায় অবস্থান নেওয়া হাজার হাজর লাল শার্ট বিােভকারী তাদের অস্থায়ী ক্যাম্প ঘিরে রেখেছে ব্যারিকেড দিয়ে। আট সপ্তাহ ব্যাপী এ আন্দোলনে লাল শার্টরা মঙ্গলবার প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার মীমাংসা প্রস্তাবে সম্মত হয়। এ রক্তয়ী আন্দোলনে এ পর্যন্ত ২৭ জন মারা গেছে । মূলত থাইল্যান্ডের গ্রামাঞ্চলের দরিদ্র ও শ্রমিক শ্রেণী থেকে আসা লাল শার্টরা চাইছে, প্রধানমন্ত্রী অভিজিৎ তাদের পরিষ্কার করে বলুক, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য ঠিক কবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। সেইসঙ্গে তারা চাইছে, তাদের দমাতে ব্যাংককের রাস্তায় নামানো সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক। তবে বুধবার লাল শার্টদের এক নেতা বীরা মুসিকাপংয়ের কণ্ঠে আন্দোলন সমাপ্তির প্রত্যাশাই দেখা গেছে। বীরা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, "মনে হচ্ছে আমরা দ্রুতই বাড়িঘরে ফিরে যেতে পারব। যেহেতু সঠিক গণতন্ত্র ও জনগণের কাছে মতা ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আমাদের জয় হতে চলেছে।" তিনি আরও বলেন, "আমরা পঞ্চাশ দিনের বেশি সময় ধরে এক সঙ্গে আছি। আমার সত্যিই মনে হচ্ছে আমরা দ্রুত বাড়ি ফিরতে পারব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩৮ ঘ.