২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাইমেঘে আয়ারল্যান্ডে আবার বিমান চলাচল ব্যাহত

আইসল্যান্ডের ইজাফজাল্লাজাকুল আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইমেঘের কারণে মঙ্গলবার আবারও আয়ারল্যান্ডে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ব্রিটেনের কয়েকটি জায়গায়ও বন্ধ হয়েছে বিমানবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

ডাবলিন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইসল্যান্ডের ইজাফজাল্লাজাকুল আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইমেঘের কারণে মঙ্গলবার আবারও আয়ারল্যান্ডে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ব্রিটেনের কয়েকটি জায়গায়ও বন্ধ হয়েছে বিমানবন্দর। গত মাসে এ আগ্নেয়গিরি থেকে উদগিরীত ছাইমেঘের কারণে ইউরোপে বিমান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার আয়ারল্যান্ডের সব কয়টি এবং ব্রিটেনের বেশ কিছু বিমান বন্দর ছয় ঘণ্টার মতো বন্ধ রাখা হয়। আইরিশ এ্যাভিয়েশন অথরিটি (আইএএ) ছয় ঘণ্টা বিমানবন্দরগুলো বন্ধ রেখে গ্রীণিচ মান সময় ১২০০ তে আবার বিমান বন্দরগুলো চালু করে। ব্রিটেনস ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস) স্কটল্যান্ডের পশ্চিমে ও আয়ারল্যান্ডের উত্তরের আকাশসীমা নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করে। তবে গ্রীণিচ মান সময় ১২০০ তে উত্তরপশ্চিাঞ্চলের আকাশসীমার কিছু অংশ বন্ধ রেখে বাকি আকাশসীমা বিমান চলাচলের জন্য খুলে দেয়। ইউরোপীয় বিমান নিয়ন্ত্রক সংস্থা ইউরোকন্ট্রোলের এক মুখপাত্র বিমান চলাচলের এ বিঘ