তেহরান, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে তাদের বিমান বাহিনীর তোলা যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের ছবিও প্রকাশ করেছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স ও আল আলম স্যাটেলাইট টেলিভিশন মঙ্গলবার এ খবর প্রচার করেছে।
তেহরান উপসাগরে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে বলে ওয়াশিংটনের ঘোষণার একদিন পর ইরান এ ঘোষণা দিল।
পারস্য উপসাগর ও ওমান সাগরে বুধবার থেকে আট দিনের এ মহড়া শুরু করবে বলে জানিয়েছে ইরান।
ইরানের এক উর্ধ্বতন কমান্ডার মঙ্গলবার জানান, ওমান সাগরের ওপর দিয়ে উড়ার সময় তাদের বিমান সেখানে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের ছবি তোলে।
তবে ঘটনার সময় কিছু না বললেও নৌ বাহিনীর কমান্ডার হাবিবোল্লাহ সায়ারি জানান, ছবি তোলার সময় মার্কিন জাহাজের নাবিকরা আপত্তি করেছে।
সায়ারির বক্তব্য উদ্ধৃত করে ফার্স বলেছে, "মার্কিন জাহাজের আপত্তি সত্ত্বেও আমরা দৃঢ়কণ্ঠে জানিয়েছি এটা আমাদের সুস্পষ্ট অধিকার।"
আরবি ভাষায় স
bdnews24