জাতিসংঘ, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়েছে।
একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুজন।
আহমাদিনেজাদ তাঁর ভাষণে পরমাণু অস্ত্র কে 'বিরক্তিকর' এবং 'লজ্জাজনক' আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের মতো যারা পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেয় সেইসব দেশকে শায়েস্তা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পরমাণু অস্ত্র হাতে রাখা কোন দেশের জন্য গর্বের বিষয় হতে পারে না।
পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার বিষয়টিকে আহমাদিনেজাদ সবচেয়ে বড় লজ্জার বিষয় হিসেবে অভিহিত করেছেন।
তিনি পরমাণু অস্ত্র ববহারের যে কোনো হুমকি কিংবা শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির ওপর যে কোনো হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন হিসাবে বিবেচনা করার আহ্বান জানান।
তার আক্রমণাত্মক বক্তব্যের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের প্রতিনিধিরা সভা ছেড়ে বেরিয়ে যায়।
আহমাদিনেজাদ তাঁর ভাষণে ইসরায়েলের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি নিয়েও সমালোচনা করেন। এ সময় পশ্চিমা প্রতিনিধিরা সভাস্থল ত্যাগ করে।
ইরানের প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্যের প্রায় এক ঘন্টা পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্মেলনে ভাষণ দেন।
হিলারি তাঁর ভাষণে আহমাদিনেজাদের অভিযোগ নাকচ করেছেন। আহমাদিনেজাদের বক্তব্যকে হিলারি সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন আখ্যা দেন।
তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। চূড়ান্তভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য হিলারি বিশ্বের সব রাষ্ট্রকে আহ্বান জানান।
তিনি আরো বলেন, ইরানই সম্মেলনে যোগ দেওয়া একমাত্র দেশ যারা এনপিটি চুক্তি মানছে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আইএইএ কে উপেক্ষা করে ইরান এনপিটি'র ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে। সেকারণেই দেশটি আন্তর্জাতিক স
bdnews24