২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে কোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 11:31 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

নয়া দিল্লি, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে কোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ জন্য দেশ দুটি ভারত ভ্রমণরত তাদের নাগরিকদের সতর্ক করেছে। তারা বলছে, সন্ত্রাসীদের লক্ষ্য হতে পারে জনপ্রিয় বিপণীবিতানগুলো। যুক্তরাষ্ট্র বুধবার জানায়, সন্ত্রাসীরা নয়া দিল্লির কয়েকটি জনপ্রিয় বিপণী বিতানে হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে যে সব বিপণী বিতানে বিদেশিদের ভিড় থাকে। এর আগে এ সব বিপণী বিতানের কয়েকটি হামলা হয়েছে। অস্ট্রেলিয়া দূতাবাস জানায়, দিল্লিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার নিশ্চিত ও নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে রয়েছে। ভারতের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ সতর্কবার্তা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কেননা অক্টোবরে দিল্লিতেই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইপিলের খেলা চলার সময় ভারতের দক্ষিণাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে গত মাসে বোমা বিস্ফোরণের পর বিষয়টি বিবেচনায় আসে যে, খেলাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ভারতের পশ্চিমাঞ্চলে ফেব্র"য়ারিতে বোমা হামলায় ১৭ জন নিহত হওয়ার পর দেশটি তার নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে বোমা হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর ফেব্র"য়ারির ওই হামলাই ছিলো সবচেয়ে বড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৭১৪ ঘ.