২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি স্থাপনে আরবদের প্রকৃত সাড়া চান হিলারি

আরব রাষ্ট্রগুলোর উচিত ফিলিস্তিনকে আরো নৈতিক ও অর্থনৈতিক সহায়তা করা, ইসরাইলের সঙ্গে আলোচনায় বসা এবং মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার্থে জঙ্গিদের অস্ত্র সরবরাহ বন্ধ করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 04:21 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ওয়াশিংটন, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব রাষ্ট্রগুলোর উচিত ফিলিস্তিনকে আরো নৈতিক ও অর্থনৈতিক সহায়তা করা, ইসরাইলের সঙ্গে আলোচনায় বসা এবং মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার্থে জঙ্গিদের অস্ত্র সরবরাহ বন্ধ করা। যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন। আমেরিকান ইহুদি কমিটির ভাষণে হিলারি বলেন, "আরব দেশগুলো স্থিতিশীল এবং নিরাপদ অঞ্চল প্রত্যাশা করে। ফলে তাদের উচিত সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। যাতে ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের জনগণ দেখতে পায় যে, শান্তি স্থাপন করা সম্ভব। আর এটি অর্জিত হলে তারা প্রকৃতপক্ষেই লাভবান হবে।" তিনি আরো বলেন, আমরা আরবদের কাছ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ আশা করব। আর তা হচ্ছে, বিভিন্ন ব্যবসা-বাণিজ্যিক কার্যালয় খোলা কিংবা পুনরায় চালু করা, বিভিন্ন পোস্টাল রুট খুলে দেওয়াসহ মানুষে মানুষে আদান-প্রদান আরো বাড়ানো। যার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে আস্থা গড়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে শীতল সম্পর্ক চলে আসছে। কিন্তু গত দুই মাসে ইসরায়েলি-ফিলিস্তিন সংঘাত নিয়ে হিলারির সা