২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল তাণ্ডবে ক্ষমা চাইল লাল শার্টরা

হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনায় শুক্রবার রক্ষণাত্মক অবস্থান নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন থাই সরকারবিরোধী লাল শার্ট নেতারা। হাসপাতালে এ তান্ডব লাল-শার্টদের আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ব্যাংকক, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনায় শুক্রবার রক্ষণাত্মক অবস্থান নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন থাই সরকারবিরোধী লাল শার্ট নেতারা। হাসপাতালে এ তান্ডব লাল-শার্টদের আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে। দু'মাস ধরে চলমান আন্দোলনে গতকাল প্রায় দুশ' লাল শার্ট কর্মী বৃহস্পতিবার রাতে সেনাদের খোঁজে ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় হাসপাতালে অভিযান চালায়। তাদের অভিযোগ, সেনারা হাসপাতাল থেকে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এক ঘণ্টার এ অভিযানে তারা কাউকেই খুঁজে না পেয়ে গর্জন করতে করতে হাসপাতাল লবি ও মাঠে নেমে আসে। এ সময় রোগীদের সঙ্গে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে। কেউ কেউ শুক্রবারও হাসপাতালে অভিযান চালানোর ইচ্ছে দেখালেও লাল শার্ট নেতারা তা বাতিল করে দিয়েছেন। লাল শার্টদের এক নেতা ওয়েং তোজিরাকার্ন বলেন, "যে কোনও অনভিপ্রেত ঘটনার জন্য আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী। কেউ কেউ অনেকটাই নিশ্চিত ছিল যে হাসপাতাল সেনাদের আখড়ায় পরিণত হয়েছে।" তবে ওয়েং নিজেও অবগত যে, কিছু কিছু লাল শার্ট আন্দোলনকারীর মারদাঙ্গা মনোভাবের কারণে আন্দোলনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণেএখনও ব্যাংককের মধ্যবিত্ত সমাজের সমর্থন আদায় করতে পারছে না তাদের আন্দোলন। আগাম নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টরা। তবে দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী অভিজিৎ। আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯১৬ ঘ.