২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার নর্থ মালাক্কাসে শনিবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিকটার স্কেলে এর তীব্রতা ছিলো ৬ দশমিক ১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

জাকার্তা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার নর্থ মালাক্কাসে শনিবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিকটার স্কেলে এর তীব্রতা ছিলো ৬ দশমিক ১। ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা দেওয়া হয়নি এবং ক্ষয়-ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের তথ্য অনুযায়ী, ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার আম্বন দ্বীপ থেকে ২০০ কিলোমিটার (১২০ মাইল) উত্তরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-বিভাগের ভূমিকম্প কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, হতাহত এবং ক্ষয়-ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি। তিনি আরো জানান, ইন্দোনেশিয়ার কর্মকর্তারা পুরাতন রিকটার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করেছেন ৬ দশমিক ৪। পুলিশ কর্মকর্তা দিওয়া বলেছেন, এম্বন দ্বীপের অনেক অধিবাসী ভূমিকম্প অনুভব করেননি। ভূমিকম্পের উৎসস্থল ছিল নর্থ মালাক্কাসের লাবুহা থেকে ১৫৫ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৭০৯ ঘ.