২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছর পরও স্মৃতি হাতড়ে ফিরছে স্বজনেরা

যখন নিউ ইয়র্কের প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে আসছে, তখনও প্রতিদিনই স্বজনেরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায় গিয়ে নাইন ইলেভেনে নিহতদের স্মৃতি হাতড়ে ফিরছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 08:28 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যখন নিউ ইয়র্কের প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে আসছে, তখনও প্রতিদিনই স্বজনেরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায় গিয়ে নাইন ইলেভেনে নিহতদের স্মৃতি হাতড়ে ফিরছে। ব্যাপারটিকে অনেকে স্বাভাবিক দৃষ্টিতে দেখলেও অনেকেই বাড়াবাড়ি মনে করছেন। তবে থেমে নেই নৃবিজ্ঞানী কিংবা ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা আবার নতুন করে শুরু করেছে ধ্বংসস্তুপ অপসারণের কাজ। ২০০১ সালে সালের ১১ সেপ্টেম্বর দুটো ছিনতাই করা বিমানের সাহায্যে সন্ত্রাসীরা স্মরণকালের এই ভয়াবহ হামলা চালায়। এতে ধ্বংসস্তুপে পরিণত হয় টুইন টাওয়ার। প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ। ধীরে ধীরে টুইন টাওয়ারের স্থান ঘিরে ফেলছে নতুন নতুন ভবন। ২০০৭ সাল থেকে ওই স্থানে ধ্বংসস্তুপ সরানো হচ্ছে। এ মাসে ওই স্থানে নতুন করে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়েছে। প্রায় ৮৪৪ ঘন গজ ধ্বংসস্তুপ সরানো হয়েছে। বিজ্ঞানীরা ইতিমধ্যে দু' দফা ধ্বংসস্তুপ সরানোর কাজ করেছেন এবং ডিএনএ-এর নমুনা পরীক্ষা করছেন। ডেপুটি মেয়র (কার্যক্রম) এডওয়ার্ড স্কাইলার বলেন 'যারা চলে গেছে এবং যারা স্বজন হারিয়েছে তাদের দুঃখমোচনে সাধ্যের মধ্যে সবটুকু করার দায়িত্ব আছে আমাদের। এই দুঃখময় ঘটনার বেদনা আমরা আট বছর পরও বহন করে চলছি।" তিনি জানান, ধ্বংসস্তুপ অপসারণে ২ মিলিয়ন ডলার খরচ হবে। তবে ধ্বংসস্তুপ অপসারণের প্রতিবাদ করে নাইন ইলেভেনে নিহত এক পুলিশ ক্যাডেটের মা তালাত হামদানি বলেন, "অবশিষ্ট ধ্বংসস্তুপ অপসারণের কাজ নিষ্ঠুর ও অমানবিক। এর মাধ্যমে শোকাহত পরিবারের সদস্যদের এখানে আসা বন্ধ করা যাবে না। বরং এর মাধ্যমে শুধু আহত স্থানে নতুন করে ব্যথা দেওয়া হবে এবং আমাদের জাতির ধমনীতে প্রতিশোধ স্পৃহার অনুভূতি জাগিয়ে তোলা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪২১ঘ.