২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে

ইউরোপে বিমান চলাচল বৃহস্পতিবার স্বাভাবিক হতে শুরু করেছে। ইউরোপীয় এয়ার ট্রাফিক এজেন্সি ইউরোকন্ট্রোল একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 11:33 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ব্রাসেলস, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইউরোপে বিমান চলাচল বৃহস্পতিবার স্বাভাবিক হতে শুরু করেছে। ইউরোপীয় এয়ার ট্রাফিক এজেন্সি ইউরোকন্ট্রোল একথা জানায়। এক বিবৃতিতে ইউরোকন্ট্রোল জানায়, ২৮ হাজার থেকে ২৯ হাজার ফ্লাইট চালানোর আশা করছে তারা। তবে কয়েকটি অঞ্চলে এখনও বিধিনিষেধ থাকায় এবং এয়ারলাইনগুলোর নিজস্ব সমস্যার কারণে কিছু ফ্লাইট বাতিল রয়েছে। ইউরোকন্ট্রোল জানায়, "দক্ষিণাঞ্চলীয় ফিনল্যান্ড, দক্ষিণাঞ্চলীয় নরওয়ে, উত্তরাঞ্চলীয় স্কটল্যান্ড এবং পশ্চিমাঞ্চলীয় সুইডেন ছাড়া বর্তমানে ইউরোপের প্রায় সব আকাশপথই উন্মুক্ত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭২৯ ঘ.