২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুন

পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিস্লো কোমোরওস্কি আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ২০ জুন। প্রেসিডেন্টের মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:37 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ওয়ারশ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/র য়টার্স)---- পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিস্লো কোমোরওস্কি আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ২০ জুন। প্রেসিডেন্টের মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন। এক জনমত জরিপে দেখা গেছে, ব্রোনিসলো কোমোরওস্কি খুব সহজেই এ নির্বাচনে জয়লাভ করবেন। ১০ এপ্রিল রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনিস্কি মারা যাওয়াতেই এ আগাম নির্বাচন ঘোষণা করা হয়েছে। কোমোরওস্কির মুখপাত্র জার্জি সোমোলিনিস্কি রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, ২০ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত সব কাগজপত্র ইতোমধ্যেই সই করেছেন স্পিকার কোমোরওস্কি। একটি ট্যাবলয়েড পত্রিকায় প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, সিভিক প্ল্যাটফর্ম পার্টির (পিও) প্রার্থী কোমোরওস্কি তার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে আছেন। এ জরিপে কোমোরওস্কি ৫৫ শতাংশ জন সমর্থন পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জারোস্লো কাজিনস্কি ৩২ শতাংশ জনসমর্থন পেয়েছেন। ১৯ এপ্রিলে প্রায় ১০০০ জনের ওপর এ জরিপ চালানো হয়। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট লেচ কাজিনস্কির যময ভাই জারোস্লো কাজিনস্কি প্রধান বিরোধীদল কনসারভেটিভ ল এন্ড জাস্টিসের নেতৃত্বে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫৩০ ঘ.