ইসলামাবাদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নিরাপত্তা বিধানে ব্যর্থতার অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক মুখপাত্রকে নিস্ক্রিয় করেছে সরকার।
পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার কারণেই বেনজিরকে বঁচানো যায়নি মর্মে জাতিসংঘের একটি প্রতিবেদনের পর তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। সরকারের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর রয়টার্সকে জানিয়েছেন, ওই ৮ কর্মকর্তাকে 'অফিসার অন স্পেশাল ডিউটি' (ওএসডি) হিসাবে কার্যত নিস্ত্রি"য় করে রাখা হয়েছে।
২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারাভিযানকালে আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩২ ঘ.
bdnews24