২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিনস্কির শেষকৃত্য রোববার

পোল্যাণ্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কির শেষকৃত্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রোববারেই অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 08:04 AM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ওয়ারশ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পোল্যাণ্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কির শেষকৃত্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রোববারেই অনুষ্ঠিত হবে। আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইউরোপের বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব নেতারা এ শেষকৃত্যে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তবে প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী রোববারই এ শেষকৃত্য হতে যাচ্ছে। প্রয়াত প্রেসিডেন্টের একজন সহযোগী জ্যাসেক সাসিন বলেছেন, কোন পরিস্থিতিতেই কাজিনস্কির পরিবার শেষকৃত্যের তারিখ পেছানোর ব্যাপারে রাজি না। রোববার দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোতে এ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ব্রিটেনের প্রিন্স চার্লসের এই শেষকৃত্যে যোগ দেওয়ার কথা। গত শনিবার রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পোলিশ প্রেসিডেন্ট লেচ কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়াসহ ৯৪ জনের প্রাণহানি ঘটে। শুক্রবার ওয়ারশয় লাখ লাখ লোক প্রেসিডেন্ট প্রাসাদে কাজিনিস্কের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে। অনেক পোলিশই মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ডে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪০০ ঘ.