২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে নির্বাচন ২০ জুন

পোল্যান্ডে ২০ জুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বুধবার জানিয়েছে ক্ষমতাসীন দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ওয়ারশ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পোল্যান্ডে ২০ জুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বুধবার জানিয়েছে ক্ষমতাসীন দল। বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টকে সমাহিত করা নিয়ে দ্বিধাবিভক্তির মধ্যে নির্বাচনের এ তারিখ ঘোষণা করল পোল্যান্ড। গত শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে স্মোলেন্সক এ বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট লেস কাজিনস্কি ও তার স্ত্রীসহ ৯৬ জন নিহত হওয়ার পর দেশে অনিশ্চয়তা কাটাতে পোল্যান্ড অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের এ উদ্যোগ নিয়েছে। পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিস্লো কমোরোস্কি, পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্কের দল সিভিক প্লাটফর্ম (পিও) এর প্রেসিডেন্ট পদপ্রার্থী বুধবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচনের দিন নির্ধারণ করেছেন। পিও'র এক নেতৃস্থানীয় কর্মকর্তা বলেছেন, নির্বাচন খুব সম্ভবত ২০ জুনেই অনুষ্ঠিত হবে। পোলিশ সংবিধান অনুযায়ী, নির্বাচন ঘোষণার ৬০ দিনের মধ্যেই তা অনুষ্ঠান করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ ঘ.