২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গোয়েন্দা দপ্তরে বন্দুকধারীদের হামলা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারের প্রাণকেন্দ্রে প্রধান গোয়েন্দা ভবনে বন্দুকধারীরা রকেট ছুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 11:54 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

কান্দাহার, আফগানিস্তান, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারের প্রাণকেন্দ্রে প্রধান গোয়েন্দা ভবনে বন্দুকধারীরা রকেট ছুড়েছে। নিরাপত্তা বাহিনীর এক সূত্র একথা জানিয়েছেন। নগরীর দুটি স্থান থেকে গুলিবিনিময়ের শব্দ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র রয়টার্সকে জানান, " পরিস্থিতি ছিল চরম গোলযোগপূর্ণ। তারা আমাদের দিকে রকেট ও গুলি হামলা চালায়। আমরা জানিনা তারা কারা।" বন্দুকধারীরা প্রধান গোয়েন্দা সংস্থার পাশে পড়ে থাকা একটি ভবন দখল করে নিয়েছে বলে জানান তিনি। চলতি মাসে আফগানিস্তানের কয়েকটি স্থানে তালেবানরা আত্মঘাতী হামলা ও আক্রমণ চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৩ ঘ.