২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে আলোচনা করবেন ওবামা-হু

ওয়াশিংটনে সোমবার পরমাণু শীর্ষ সম্মেলন শুরুর আগেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে বেইজিংয়ের জোরালো সমর্থন আদায়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ওয়াশিংটন,এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াশিংটনে সোমবার পরমাণু শীর্ষ সম্মেলন শুরুর আগেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে বেইজিংয়ের জোরালো সমর্থন আদায়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্বের প্রায় ৫০ টি দেশ থেকে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অভ্যর্থনা জানানোর আগে হু জিনতাও'র সঙ্গে এ বৈঠক করবেন ওবামা । এ শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য পরমাণু সন্ত্রাস প্রতিরোধের পথ খোঁজা। হু এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপে চীনের সমর্থন লাভে সক্ষম হবেন বলে ওবামা আশা প্রকাশ করেছেন। তেহরানের ওপর জাতিসংঘের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বেইজিং অংশ নিতে রাজি হওয়ায় তার আশা বেড়েছে। তবে রোববার কূটনীতিকরা জানিয়েছেন, জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের জ্বালানি খাতে প্রস্তাবিত নতুন বিনিয়োগের ওপর বাধানিষেধ চীন পছন্দ করে না বলে স্পষ্ট করে জানিয়েছে। ওবামার সঙ্গে বৈঠকে এ বিষয়টিও অলোচনায় স্থান পাবে বলে মনে করা হচ্ছে। সা