লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ সেনা ব্যারকের বাইরে সোমবার মধ্যরাতে একটি গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে।
পুলিশের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
কাউন্টি ডাউনের হলিউডে প্যালেস ব্যারাকে বিরল এ বোমা বিস্ফোরণ ঘটে। বোমাটি ছিনতাই হওয়া একটি ট্যাক্সিতে ছিল।
পুলিশ ও বিচারিক ক্ষমতা লন্ডন থেকে বেলফাস্টে হস্তান্তরের সময় এ হামলা হয়।
পুলিশের মুখপাত্র জানান, "ট্যাক্সি চালক গাড়ি থেকে নেমে 'বোমা,বোমা ' বলে চিৎকার করছিল।" তিনি বলেন, বিস্ফোরণের সময় আমরা লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে নিচ্ছিলাম।"
উত্তর আয়ারল্যাণ্ড শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে বোমা হামলার ঘটনা ঘটল।
শাসন ক্ষমতা লন্ডনের কাছ থেকে বেলফাস্টে হস্তান্তর এবং সোমবার বেলফাস্টের জন্য নতুন বিচারমন্ত্রী নির্বাচনের ভোট চলার সময়টিতে এ হামলা হয়েছে। বোমার আঘাতে এক ব্যক্তির পা উড়ে গেছে।
শান্তি প্রক্রিয়ার বিরোধিতাকারী দ্য রিয়াল আইআরএ এ হামলার দায় স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২২ ঘ.
bdnews24