২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পানি নিয়ে বিবাদ মেটান'

সীমান্তের এপার ওপারের পানি ব্যবহার নিয়ে বিবাদ মিটিয়ে ফেলতে মঙ্গলবার মধ্য এশিয়ার নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 11:04 AM

Updated : 24 Aug 2022, 08:13 PM

দুশানবে, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্তের এপার ওপারের পানি ব্যবহার নিয়ে বিবাদ মিটিয়ে ফেলতে মঙ্গলবার মধ্য এশিয়ার নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পানি নিয়ে বিবাদের কারণে ওই অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে রয়েছে। বিশ্বের সবচেয়ে শুকনো অঞ্চল খ্যাত মধ্য এশিয়ায় পানি ভাগাভাগি ও এর ব্যবহার একটি কন্টকাকীর্ণ ইস্যু। এ অঞ্চলের ৬ কোটি মানুষ মূলত তুলা চাষ করে বেঁচে আছে। তুলা চাষে প্রচুর পানির প্রয়োজন হয়। আর এ পানি বণ্টন নিয়েই কিরগিজস্তান ও তাজিকিস্তানের মতো ছোট প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হচ্ছে উজবেকিস্তানের। পার্বত্য অঞ্চল বিশিষ্ট কিরগিজস্তান ও তাজিকিস্তানই এ অঞ্চলের বেশির ভাগ পানির উৎস। তাছাড়া, আফগানিস্তান ও ইরানের উত্তরদিকের এ মুসলিম অঞ্চলে জাতিগতভাবে আলাদা তাজিকদের সঙ্গে উজবেকদের বিরোধও রাজনৈতিক ভারসাম্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তাজিকিস্তান সফররত বান তাই মধ্য এশিয়ার নেতাদের প্রতি আলোচনার মাধ্যমে পানি সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "তেল অথবা প্রাকৃতিক গ্যাস কিংবা পানি যাই হোক না কেন, তা প্রতিবেশী দেশগুলো স্বার্থকে সম্মান জানিয়ে সুন্দরভাবেই তা ব্যবহার করা উচিত। এটি মধ্য এশিয়ার নেতা ও আন্তর্জাতিক স