ওয়াশিংটন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রশাসনের পরমাণু অস্ত্র পরিকল্পনা মঙ্গলবার প্রকাশ করবেন। সোমবার হোয়াইট হাউস এ খবর দিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস সোমবার সাংবাদিকদের বলেন,"প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র পরিকল্পনা প্রকাশ করবেন। তিনি ও অন্যান্যরা এটা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছেন।"
তিনি আরো বলেন,"পররাষ্ট্র নীতিতে পরমাণু নিরাপত্তার বিষয়টিতে প্রেসিডেন্ট সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন।"
তবে তিনি এ পরিকল্পনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
ওবামা গত মাসে বলেছিলেন, "এই নতুন পরিকল্পনা আমাদের জাতীয় নিরাপত্তা কৌশলে ব্যবহৃত পরমাণু অস্ত্রের সংখ্যা ও ভূমিকা হ্রাস করবে।"
নতুন এ পরিকল্পনা বৃহস্পতিবার প্রাগে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সম্পাদন ও আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈশ্বিক পরমাণু নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে ওবামার জন্য একটি ইতিবাচক অবস্থান তৈরী করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/২৩৩৩ ঘ.
bdnews24