২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডে আবার আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাত

আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আগ্নেয়গিরিটির নতুন একটি জ্বালামুখ দিয়ে বুধবার লাভা বের হতে শুরু করেছে। আইসল্যান্ড বেতার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 11:10 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

রেইকজাভিক, আইসল্যান্ড,এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আগ্নেয়গিরিটির নতুন একটি জ্বালামুখ দিয়ে বুধবার লাভা বের হতে শুরু করেছে। আইসল্যান্ড বেতার এ তথ্য জানিয়েছে। হিমবাহ আইয়াফিয়াল্লাজকুলের নিচের এ আগ্নেয়গিরিটিতে ১০ দিন আগে অগ্ন্যুৎপাত শুরু হলে ওই অঞ্চলের শ' শ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বিমানগুলোর গতিপথও পরিবর্তন করা হয়। আইসল্যান্ডের রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার আগ্নেয়গিরিটিতে নতুন করে প্রায় তিনশ' মিটার লম্বা একটি ফাটল দেখা দিয়েছে। ভূতাত্বিকরা ধারণা করছেন, লাভা উত্তরের দিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জনপ্রিয় পর্যটন নগরী থর্সমর্কের দিকে ধেয়ে যেতে পারে। রেইকজাভিকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ভিদির গার্দারসন মর্গোনব্লাদিদ সংবাদপত্রকে জানান, ফাটলটি এখনও বড় হচ্ছে। তিনি বলেন, "কি হতে যাচ্ছে সে বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে আমরা এ অঞ্চলের লোকজনকে সরিয়ে নিতে চাইছি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে থাকায় এ নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এমডি/