২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদ ডেকেছে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা

বিশ্বব্যাপী নিপীড়কদের বিরুদ্ধে সমর্থকদের জিহাদে নামার ডাক দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-তৈয়বা (এলইটি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 09:21 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

মুজাফ্ফরাবাদ, পাকিস্তান, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী নিপীড়কদের বিরুদ্ধে সমর্থকদের জিহাদে নামার ডাক দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-তৈয়বা (এলইটি)। মঙ্গলবার পাক-শাসিত কাশ্মিরের শহর কোটলির এক সমাবেশে দলের সমর্থকদের প্রতি এ আহ্বান জানান এলইটি'র শীর্ষ সামরিক কমান্ডার আব্দুল ওয়াহিদ কাশ্মিরি। তিনি বলেন, "বিশ্বব্যাপী হানাদার ও নিপীড়কদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি মুজাহিদের জন্য ধর্মীয়ভাবে অবশ্য কর্তব্য।" সেইসঙ্গে তিনি অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত কাশ্মির ভারত থেকে স্বাধীনতা লাভ না করবে ততদিন লস্কর ই তৈয়বা কাশ্মিরের জনগণকে সমর্থন যুগিয়ে যাবে। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য লস্কর ই তৈয়বাকেই দায়ী করেছে ভারত। তাই তারা লস্কর ই তৈয়বাকে কঠোর হাতে দমনের জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়ে আসছে। একই দাবি যুক্তরাষ্ট্রেরও । চলতি মাসেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ওবামা প্রশাসনের প্রতি আবেদন জানায়, লস্কর ই তৈয়বার প্রতি বিশেষ মনোযোগ দিতে এবং ইসলামাবাদ যেন এ জঙ্গি দলের ওপর খড়গহস্ত হয়, সে ব্যাপারেও চাপ দিতে। এদিকে, ভারত চায় পাকিস্তান মুম্বাই হামলার অন্যতম হোতা লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিচার করুক। মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হয়। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা চালানোর পর পাকিস্তান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লস্কর ই তৈয়বার কার্যক্রম নিষিদ্ধ করলেও বিশ্লেষকদের অভিযোগ, অনানুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম চালাতে দিচ্ছে তারা। কারণ, লস্কর ই তৈয়বার পাকিস্তানের অভ্যন্তরে কোনও হামলা চালানোর ইচ্ছে না থাকায় তারা এ সুবিধা পাচ্ছে। পাকিস্তান স