বার্লিন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রীসকে অর্থ সহায়তা করার বিষয়ে ইউরোপীয় নেতারা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।
জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল চায় গ্রীস নিজেই নিজের ঋণ সমস্যার সমাধান করুক। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার ব্যাপারে পূর্ণ সমর্থন করছেন ইতালির প্রেসিডেন্ট সিলভিও বারলুসকোনি।
বর্তমানে অর্থনৈতিক মন্দা ও আকণ্ঠ ঋণে গ্রীস নিমজ্জিত। গ্রীসের অর্থনৈতিক মন্দা কাটাতে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন সাহায্য করবে এই বিষয়ে ১৬ সদস্যের ইউরো অঞ্চল দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।
ঋণের ভার ও অর্থনৈতিক ঘাটতি গ্রীসকে অসহায় করে ফেলেছে।
আঙ্গেলা মেরকেল আগামী মে মাসে নির্বাচনে লড়বেন। এ নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। বেশিরভাগ জার্মান ভোটার গ্রীসকে অর্থ সহায়তা করার বিষয়ে রাজি নয়। ফলে মেরকেল ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
সোমবারের ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে জানা যায়, গড়ে তিনজনে একজন জার্মান মনে করেন গ্রীসকে ইউরো মুদ্রা ছেড়ে দেওয়ার কথা বলা হোক। অন্যদিকে ৪০ শতাংশ জার্মান মনে করেন অর্থনৈতিক সহায়তা করলেই ভাল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৬৩৫ঘ.
bdnews24