২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়াবতীর গলায় রুপির মালা: সমালোচনার ঝড়

বহুজন সমাজ পার্টির (বিএসপি) ২৫ বছর পূতিতে এক হাজার রুপির নোট দিয়ে তৈরি বহুমূল্যের মালা পরে সমালোচনার মুখোমুখি হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 04:51 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

নয়া দিল্লী, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বহুজন সমাজ পার্টির (বিএসপি) ২৫ বছর পূতিতে এক হাজার রুপির নোট দিয়ে তৈরি বহুমূল্যের মালা পরে সমালোচনার মুখোমুখি হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। বিএসপি বলছে, অর্থ এসেছে সমর্থকদের অনুদান থেকে। তবে মালা তৈরিতে মোট কত খরচ হয়েছে এ ব্যাপারে তারা কিছু বলছে না। পার্টির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মোট ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে। এ নিয়ে সমালোচনায় ঝড় তুলেছে বহুজন পার্টি ও কংগ্রেস। বিরোধী দল বলছে, মায়াবতী একসময় শিক্ষক ছিলেন। তিনিই কি না ৮০ একর সমাবেশস্থল ভরিয়ে তুলতে ৪০ মিলিয়ন ডলার খরচ করে বাসে করে সারাদেশ থেকে কর্মীদের নিয়ে এসেছেন। টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয় বিএসপি নেতারা এক হাজার রুপির নোট দিয়ে তৈরি কয়েকমিটার লম্বা একটি মালা মায়াবতীকে উপহার দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/পিডি/২২৩৬ ঘ.