২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কদের জন্য ব্রিটেনকে ব্যয় দ্বিগুণ করতে হবে

দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্রিটেনে বয়স্ক সেবার মান একই রকম রাখতে আগামী ১৫ বছর দ্বিগুণেরও বেশি খরচ বাড়াতে হবে। মঙ্গলবার দেশটির চিন্তকদের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:33 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

লন্ডন, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্রিটেনে বয়স্ক সেবার মান একই রকম রাখতে আগামী ১৫ বছর দ্বিগুণেরও বেশি খরচ বাড়াতে হবে। মঙ্গলবার দেশটির চিন্তকদের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়ের লক্ষ্যে কাজ করা দাতব্য সংস্থা দি কিংস ফান্ড জানায়, মানুষের স্বাস্থ্য সেবার মান একই রাখতে ব্রিটেনের পরবর্তী সরকারকে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা জানায়, রেকর্ড পরিমান বাজেট ঘাটতি কাটানোর চাপ থাকা সত্ত্বেও নির্বাচনে যে দলটি জিতবে তাদের অবশ্যই বয়স্ক সেবার মান বাড়াতে সাহসী পদক্ষেপ নিতে হবে এবং ব্যয় সঙ্কোচন এড়াতে হবে। প্রতিবেদনে বলা হয়, "এর আগে কখনই এভাবে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়নি, তবে সময়টা খুব বেশি খারাপ হবে না।" বড় বড় দলগুলো বর্তমান ব্যবস্থা পাল্টানো প্রয়োজন বলে একমত হলেও কোন পথে এগুনো উচিত সে ব্যাপারে দ্বিমত প্রকাশ করে। গত সপ্তাহে অনুষ্ঠিত এক আলোচনায় দলগুলো সমঝোতায় পৌঁছতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ প্রতিবেদনের বাইরে রয়েছেন। প্রতিবেদনটি লেবার পার্টির পক্ষেই গেছে। প্রতিবেদনে স্বাস্থ্য সেবার জন্য প্রতিটি রাজ্য থেকে বাধ্যতামূলক ২০ হাজার পাউন্ড কর দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি যারা তৈরি করেছেন তাদের প্রধান রিচার্ড হামফ্রিস দলগুলোর প্রতি মতপার্থক্য দূর করে বয়স্ক জনগণের স্বাস্থ্য সেবার উপায় বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়, তবে সবকিছু সাধ্যের মধ্যেই থাকবে এবং লক্ষ্য অর্জনও সম্ভব হবে।" প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মধ্যে ব্রিটেনে ৮৫ ঊর্ধ্ব বয়সী জনসংখ্যা দ্বিগুণ হবে। যা প্রায় ২০ লাখের মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭২৫ঘ.