২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতের হায়দ্রাবাদে নৌবাহিনীর একটি আকাশক্রীড়া দেখানো বিমান বিধ্বস্ত হয়ে বুধবার দুই পাইলটসহ তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 11:15 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

হায়দ্রাবাদ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের হায়দ্রাবাদে নৌবাহিনীর একটি আকাশক্রীড়া দেখানো বিমান বিধ্বস্ত হয়ে বুধবার দুই পাইলটসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন জন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, হায়দ্রাবাদে অনুষ্ঠিত আকাশ ক্রীড়া প্রদর্শনীতে অংশ নেওয়া ওই বিমানটি কসরত দেখানোর সময় একটি আবাসিক এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। টিভি ক্যামেরায় দেখা গেছে, মনকাড়া কসরত দেখানোর সময় বিমানটি বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢাকা পড়ে চারদিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫৯ ঘ.