আঙ্কারা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে কর্তব্যরত একজন সেনা কর্মকর্তা ও একজন সরকারি আইনজীবীর বিরুদ্ধে ক্ষমতাসীন একে পার্টির সরকারে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া একথা জানায়।
তুর্কি গণমাধ্যমগুলো জানায়, পূর্বাঞ্চলীয় এরজিনকান প্রদেশের তৃতীয় সেনা ঘাঁটির কমান্ডার জেনারেল সালদিরে বার্ক প্রথম কোনও কর্তব্যরত সেনা কর্মকর্তা, যাকে তথাকথিত উগ্র জাতীয়তাবাদী সংগঠন 'এরজেনেকন'-এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে বিচারের সম্মুখীন হতে হচ্ছে।
এছাড়া ওই প্রদেশে ইসলামি দলগুলোর নেটওয়ার্ক খুঁজে বের করার তদন্তকারী সরকারি আইনজীবী আইহান চিহানেরকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে সরকারের সঙ্গে বিচার বিভাগের বিরোধই কারণেই চিহানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিচারকদের ক্ষমতা বাড়ানোর জন্য বিভাগ সাংধিানিক পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় এ বিরোধ তৈরি হয়।
একে পার্টির সুনাম ক্ষুন্ন করা এবং ইসলামি দলগুলোর সঙ্গে সংশ্রব থাকার অভিযোগ আনা হয় এ দু'জনের বিরুদ্ধে। ৬১ পৃষ্ঠার এক অভিযোগ নামায় এ কথা বলা হয়েছে জানায় বার্তা সংস্থা আনাতোলিয়া।
তুর্কি সংবাদ মাধ্যমে প্রকাশ, জুনের ওই ষড়যন্ত্রে সরকারের বিরুদ্ধে ইসলামী জাতীয়তাবাদীদের উস্কে দেওয়া হয় এবং প্রভাবশালী ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনের সহযোগীদের বাড়িতে অস্ত্র রেখে দেওয়া হয়। যাতে সবাই বুঝতে পারে সরকার বিরোধী এ ধর্মীয় আন্দোলনে জঙ্গিরা জড়িত।
দু' শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এরজেনেকনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে সাবেক সেনা কর্মকর্তাসহ আইনজীবী এবং সাংবাদিকরাও আছেন।
আইনজীবীদের বিরুদ্ধে দলগতভাবে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে সেনা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরির অভিযোগ আনা হয়।
তবে সরকারের সমালোচকরা বলছে ভিন্ন কথা। তাদের মতে, সরকার বিরোধী অসা
bdnews24