২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু চুক্তি বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে না : জাতিসংঘ

গত বছর কোপেনগেহেনে সম্পাদিত জলবায়ু চুক্তি বাস্তবায়নে চীন ও ভারতের সহযোগিতার প্রতিশ্র"তি পাওয়া না গেলেও এর বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু প্রধান ইভো ডি বোয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 10:52 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর কোপেনগেহেনে সম্পাদিত জলবায়ু চুক্তি বাস্তবায়নে চীন ও ভারতের সহযোগিতার প্রতিশ্র"তি পাওয়া না গেলেও এর বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু প্রধান ইভো ডি বোয়ের। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাসা দুয়ায় শুক্রবার জাতিসংঘের পরিবেশ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কোপেনহেগেন জলবায়ু চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করার সদিচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে বিশ্বের ১০০টি দেশ এতে স্বাক্ষর করেছে। ইভো ডি বোয়ের জানান, চীন এবং ভারত এ চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে কি করবে না, তা এখনও জানায়নি। তবে এ নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, "চীন ও ভারত ছাড়াও প্রায় ৬০ টি দেশ যারা চুক্তিতে স্বাক্ষর করেনি, তারা এ বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা দাখিল করেছে। এ কারণে আমি মনে করছি কোপেনহেগেন চুক্তি বিষয়ে তাদের রাজনৈতিক ও স্বতন্ত্র প্রতিশ্র"তি রয়েছে।" তিনি আরও বলেন, "ভারতের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তিনি কোপেনহেগেন চুক্তি সমর্থন করেন এবং এ বিষয়ে ভারত একটি জাতীয় কর্ম পরিকল্পনাও দাখিল করেছে। ভারত জলবায়ু পরিবর্তন রোধে আটটি ক্ষেত্রে জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। ভারত জাতীয় পর্যায়ে এসব লক্ষ্য অর্জন করতে অগ্রসরও হচ্ছে।" ভারতের পরিবেশ সচিব বিজয় শর্মা কোপেনহেগেন চুক্তিকে নয়াদিল্লির সমর্থন না করার কারণ হিসাবে বলেন, "ভারত এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে কাজ করছে। আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।" ইভো ডি বোয়ের আগামী জুলাই মাসে জাতিসংঘের এই দায়িত্ব ছেড়ে পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৫০ঘ.