২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ ফিলিপিনোই জানে না স্বয়ংক্রিয় ভোটের নিয়ম

ফিলিপাইনের বেশিরভাগ মানুষই জানে না স্বয়ংক্রিয় পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয়। দেশটিতে চারমাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 06:52 PM

নিউইয়র্ক, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের বেশিরভাগ মানুষই জানে না স্বয়ংক্রিয় পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয়। দেশটিতে চারমাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এক মতামত জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। স্বাধীন মতামত জরিপ প্রতিষ্ঠান পালস এশিয়া আরও জানায়, এবার নির্বাচনে ইলেকট্রনিক মেশিনে ভোট নেওয়া হবে। তার পরও যদি ভোট জালিয়াতি হয় এবং কোনও কারণে নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তবে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন হবে বলে মনে করে সংখ্যাগরিষ্ঠ লোক। তবে বেশিরভাগই বলেছে, তারা প্রতিবাদে অংশ না নিলেও এটাকে সমর্থণ করবে। এক বিবৃতিতে পালস এশিয়া জানায়, ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে অংশগ্রহনকারী ১৮ শ' মানুষের মধ্যে ৭১ শতাংশ নতুন স্বয়ংক্রিয় এ ভোট পদ্ধতি সম্পর্কে সামান্যই জানে কিংবা একেবারেই কিছু জানে না। পালস এশিয়ার প্রধান এবং রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক রোনাল্ড হোমস রয়টার্সকে জানান, নির্বাচন পরিচালনা পর্ষদের উচিত জরুরি ভিত্তিতে ভোটারদের এ বিষয়ে সচেতনতা এবং আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করা। এদিকে রাজনীতিবিদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরাও নতুন এ ভোটিং পদ্ধতির সাফল্য ব্যর্থতা নিয়ে সন্দেহে রয়েছেন। নতুন পদ্ধতিতে ভোটগ্রহণে অযথা ধীরগতি, ভোটারদের যন্ত্রভীতি অথবা ভোটের ফলাফল প্রকাশের ব্যর্থতা একটি ব্যর্থ নির্বাচনের জন্ম দেবে। অন্যদের ভয়, হ্যাকাররা ভোট গণনায় বিঘ