২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের সংশয়

পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান কমান্ডার মোল্লা আব্দুল গণি বারাদার ধরা পড়লেও তালেবানের অন্যান্য কমান্ডারকে ধরার ক্ষেত্রে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে কতখানি সহায়তা করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 09:49 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান কমান্ডার মোল্লা আব্দুল গণি বারাদার ধরা পড়লেও তালেবানের অন্যান্য কমান্ডারকে ধরার ক্ষেত্রে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে কতখানি সহায়তা করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। তারা মঙ্গলবার বলেছেন, পাকিস্তান এ ব্যাপারে গড়িমসি করলে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা এ মাসের প্রথম দিকে করাচিতে যৌথভাবে অভিযান চালিয়ে আব্দুল গণিকে ধরে ফেলে। মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, গণিকে ধরার ক্ষেত্রে পাকিস্তানি নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করেছে। কিন্তু তালেবান বা আল কায়েদার অন্য নেতাদের ধরার ক্ষেত্রে পাকিস্তানি নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করবে কীনা তা এখনই বলা যাচ্ছে না। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ব্র"ক রিডেল বলেন, পাকিস্তানিরা রাতারাতি সম্পূর্ন বদলে যাবে এটা ভাবার কোন কারণ নেই। আফগানিস্তানের তালেবান নেতাদের শীর্ষস্থানীয় নেতাদের একজন আবদুল গনি বারাদার। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন এক সময়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে যখন আফগানিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি হেলমান্দে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আবদুল গনি আফগানিস্তানে তালেবান তৎপরতার অন্যতম হোতা ছিলেন। তাকে আটক রাখা হলে অন্তত কিছুদিনের জন্য তালেবানের তৎপরতায় ঘাটতি তৈরি হবে এবং তালেবান নেতা মোল্লা ওমরের জন্য ব্যক্তিগত সমস্যা তৈরি হবে। কর্মকর্তাটি আরও বলেন, আবদুল গণি দীর্ঘদিন ধরেই মোল্লা ওমরের বিশ্বস্ত ও ব্যক্তিগত সহযোগী হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫৪২ঘ.