নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুধু যুগলরাই নয়, বিশ্ব ভালবাসা দিবসের আনন্দে সামিল হতে পারে সঙ্গীহীন তরুণ তরুণীরাও।
সম্পর্ক বিশারদরা বলছেন, হতাশা ও যন্ত্রণায় ডুবে না থেকে নিঃসঙ্গ মানুষরাও দিনটি উদযাপন করতে পারেন।
যুক্তরাষ্ট্রের সরকারি আদমশুমারি বিভাগের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ১৮ বছরের বেশি বয়স্ক ৪৩ শতাংশ মানুষ এখনও অবিবাহিত। অর্থাৎ ৯৫ দশমিক ৯ মিলিয়ন মানুষ। শুধু তাই নয়, ৬১ শতাংশেরও বেশি মানুষ রয়ে গেছে অকৃতদার।
এ রকম একটি চিত্রের প্রেক্ষাপটে ভ্যালেন্টাইন'স ডেতে সঙ্গীবিহীনদের আনন্দ উৎসবে মেতে ওঠার পরামর্শ দিয়েছেন কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের ফ্যামিলি স্টাডিজ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগের অধ্যাপক টনি জুরিখ।
তিনি বলেন, "এ নিঃসঙ্গতার এই পরিসংখ্যান মাথায় রেখেই সঙ্গীহীনদের জুটি বেছে নিতে বলা যেতে পারে।"
জুরিখের পরামর্শ, ভ্যালেন্টাইন'স ডে তে একা একা দিন না কাটিয়ে বন্ধুবিহীনরা যেন কোনো রেস্তোরাঁয় জড়ো হয়ে উৎসবে যোগ দিতে পারেন। কিংবা নিজের বাড়িতেও দিতে পারেন আন-ভ্যালেন্টাইন'স পার্টি।
নিঃসঙ্গদের উদ্দেশ্য করে বলেন তিনি,"মজা করুন, কিংবা ধরে নেন যে মজাই করছেন। মানুষকে সঙ্গে নিয়ে হলেও একাকীত্বটুকুও উদযাপন করুন।"
হলমার্কের তথ্যানুসারে, শুধু মাত্র ১৪ ফেব্র"য়ারি ভ্যালেন্টাইন'স ডেতে ১শ' ৫২ মিলিয়নেরও বেশি কার্ড বিক্রি হয়ে থাকে। এবার হলমার্কের পক্ষ থেকে ২ হাজার ধরনের ভ্যালেন্টাইন'স কার্ড বাজারে ছাড়া হয়েছে।
তবে এটা শুধু কপোত কপোতি কিংবা দম্পতিদের জন্য নয়। মায়েরাও এবার নানা রঙা কার্ড পেতে যাচ্ছেন।
আছে ভ্যালেন্টাইন'স ডে বিরোধী কার্ড, টি-শার্ট এবং অন্যান্য উপহার সামগ্রীও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/জিএনএ/১৮০৬ ঘ.
bdnews24