কলোম্বো, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শরৎ ফনসেকার শ শ সমর্থকের বিক্ষোভ দমন করতে বৃহস্পতিবার লাঠিচার্জ করেছে পুলিশ। রয়টার্সের এক চিত্রগ্রাহক একথা বলেছেন।
ফনসেকার সমর্থকরা এদিন ২য় দিনের মতো বিক্ষোভ করে। কলোম্বো শহরতলীর বিক্ষোভস্থল থেকে রয়টার্সের চিত্রগ্রাহক জানান, পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে।
গত সোমবার ফনসেকা গ্রেপ্তার হওয়ার পর থেকে শ্রীলংকায় উত্তেজনা বেড়েছে। । সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনীতিতে জড়িত হওয়ার অভিযোগে সোমবার সামরিক পুলিশ ফনসেকাকে গ্রেপ্তার করে।
ফনসেকা গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে টেলিফোন করে এ উদ্বেগ প্রকাশ করেন।
বুধবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, বান কি মুন মঙ্গলবার রাতে রাজাপাকসের সঙ্গে শ্রীলংকার ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। তিনি ফনসেকার গ্রেপ্তার বিষয়ে আলোচনা করেছেন এবং সরকারকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে এবং ফনসেকার ব্যক্তিগত নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন।"
তামিল গেরিলাদের সঙ্গে চলা ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে রাজাপাকসে ও শরৎ ফনসেকা একসঙ্গে কাজ করেছেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকা পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ঘ.
bdnews24