গুয়াহাটি,১১ ফেব্র"য়ারি( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ভারতের অরুণাচল প্রদেশে একটি ছাত্রাবাসে আগুন লেগে কমপক্ষে ১২ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
রাজধানী ইটনাগরের ২৬০ কিমি উত্তরে পালিন শহরে অবস্থিত এই ছাত্রাবাশটি বাঁশ ও ছনের তৈরি ছিলো এবং একটি তেলের কুপি থেকে এই আগুনের সুত্রপাত হয়।
আগুন লাগার সময় সেখানে প্রায় ৬০ জন শিক্ষার্থী ঘুমিয়ে ছিলো।
রেমু কেমকেই নামে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানান, এ ঘটনায় যখম ৮টি শিশুর জীবন সংকটাপন্ন।
পুলিশ কর্মকর্তা জানান,আগুন লেগে গেলে বাচ্চারা ঘুম থেকে উঠে যায় এবং আগুন আশেপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন এ সময় ৪০ টি শিশুকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/জিএন/২১২৯ ঘ.
bdnews24