নয়া দিল্লি, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে বাঘের চন্দ্রবর্ষের প্রাক্কালে শুরু হওয়া নতুন বাঘ বাঁচাও আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের সিলেব্রিটিরা। তাদের সবার মুখেই একই সংখ্যা ১৪১১।
অর্থাৎ, আর মাত্র ১৪১১টি বাঘ বেঁচে আছে ভারতের জঙ্গলে। বাঘের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গের লোভে শিকারী ও চোরাকারবারিরা বাঘের ধ্বংস ডেকে আনতে পারে বলে সংরক্ষণবাদীরা ভীত।
তাই টিভি বিজ্ঞাপন, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদটি "আর মাত্র ১৪১১টি বাঘ বেঁচে আছে। আপনিই পারেন পার্থক্য ধরতে।" ভারতের জাতীয় প্রাণী বাঘকে বাঁচিয়ে তুলতে এভাবেই সবচেয়ে বড় প্রচারাভিযানে উঠেপড়ে লেগেছেন তারকারা। আন্দোলনের আয়োজকরা একথা জানিয়েছেন।
জানুয়ারি থেকেই পরিবেশবাদী সংগঠন ডব্লিউডব্লিুউএফ ইন্ডিয়া জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারাভিযান চালাচ্ছে। যার নেতৃত্বে আছেন ভারতের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক। এরই মধ্যে তারা তাদের ওয়েবসাইটে এক লাখ সমর্থন যোগাড় করেছেন।
বিশ শতকে যেখানে ভারতের বাঘের সংখ্যা ছিল ৪০ হাজার তা কমে এখন দেড় হাজারের কাছাকাছিতে নেমে এসেছে শিকার এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে। চোরা শিকারীদের রুখতে জনসচেতনতা এবং স্থানীয় সরকারের সমর্থনের বিকল্প নেই।
বাঘ সংরক্ষণের ব্যাপারটি ভারতের ভোটের রাজনীতিতে তেমন কোনও প্রভাব ফেলে না।
তারপরও সংরক্ষণবাদীরা আশা করছেন, নতুন এ অভিযান কাজে দেবে। ডাব্লু ডাব্লু এফ, ইন্ডিয়ার প্রজাতি সংরক্ষণ কার্যক্রমের সহ-পরিচালক দিবাকর শর্মা বলেন,"আমরা দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি, এর কিছু ভোটেও প্রভাব রাখবে এবং রাজনীতিকরাও অনুধাবন করতে পারবে যে জনগণ ভারতজুড়ে বাঘ বাঁচাতে চায়। আর দেশজুড়ে বাঘ সংরক্ষণের বিষয়টি পাদপ্রদীপের আলোয় আসবে।"
বিশ্বজুড়ে বাঘের প্রজনন বৃদ্ধির ক্ষেত্রে ভারত মূল ভরসা হতে পারে বলে কিছু বন্যপ্রাণী বিশেষজ্ঞের মত।
ভারতের বন্যপ্রাণী সুরক্ষা সমিতির পরিচালক বেলিনদা রাইট বলেন,"অতীতে সব উপায়েই চেষ্টা করা হয়েছে। আমি মনে করি অতীতের সব প্রচারাভিযানের সঙ্গে এখনকার প্রচারাভিযানের মূল পার্থক্য হচ্ছে এখানে সব উপায় একসঙ্গে আছে। মিডিয়া কভারেজটা দারুণ।"
তিনি আরও বলেন,"তারা নতুন কিছুই
bdnews24