২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো তুষার ঝড় বুধবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানার পর রাজধানী ওয়াশিংটনে শত বছরের পুরনো বরফ পড়ার রেকর্ড ভেঙ্গে গেছে। সেইসঙ্গে ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রতিদিন ক্ষতি হচ্ছে শত শত কোটি ডলারের।(ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 08:01 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো তুষার ঝড় বুধবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানার পর রাজধানী ওয়াশিংটনে শত বছরের পুরনো বরফ পড়ার রেকর্ড ভেঙ্গে গেছে। সেইসঙ্গে ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রতিদিন ক্ষতি হচ্ছে শত শত কোটি ডলারের। ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া হয়ে নিউ ইয়র্ক পর্যন্ত সরকারি অফিসগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট ওবামার সরকার। বন্ধ হয়ে গেছে সরকারি যানবাহন। বিমানের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বরফ জমে মহাসড়কগুলোও বন্ধ হয়ে গেছে। কনকনে ঠাণ্ডা হাওয়া বইছে। পুরোটা এলাকা শ্বেতশুভ্র রঙ ধারণ করেছে। জাতিসংঘ নিউ ইয়র্কে তাদের সদর দপ্তর বন্ধ ঘোষণা করেছে। তবে ওয়াল স্ট্রিট এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এ অবস্থার ভিতরেই খোলা রাখা হয়েছে। এর মধ্যে জেপি মরগ্যান চেজ নামের একটি ব্রোকার হাউজ তাদের সম্মেলন কক্ষে কর্মীদের কাজ চালিয়ে যেতে বলেছে। ইউএনডিপির কর্মী ৩৩ বছর বয়সী অস্ট্রেলীয় তরুণ স্টেফানি ডানস্ট্যান বলেন, "আমি রীতিমতো স্কুলের বাচ্চাদের মতো উত্তেজিত, যখন দেখি যে জাতিসংঘ