মিডলটাউন, কানেটিকাট, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের মিডলটাউনে নির্মাণাধীন একটি বিদ্যুতকেন্দ্রে রোববার বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। মিডলটাউনের মেয়র এ কথা জানান।
অগ্নি নির্বাপন বিভাগের কর্মকর্তারা জানান, ক্লিন এনার্জি সিস্টেমস এলএলসির এই বিদ্যুতকেন্দ্রের প্রায় ৯৫ শাতাংশ নির্মানকাজ শেষ হয়েছে। রোববার সেখানে পরীক্ষা চালানোর সময় প্রাকৃতিক গ্যাসলাইন ফুটো হয়ে এই বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরনে বিদ্যুতকেন্দ্রটিতে আগুন ধরে যায়।
মিডলটাউনের মেয়র সেবাসটিয়ান জিউলিয়ানো এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরনের সময় সেখানে প্রায় ২০০ জন কর্মী ছিলেন। ঠিকাদারেরা কর্মীদের তালিকা না দেওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা বলা সম্ভব হবে না। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে এই বিষ্ফোরনের পর আগুনের শিখা দেখা যায় এবং কালো ধোঁয়া উড়তে দেখা যায়। অনেকে বলেছেন, বিষ্ফোরনে অনেক ভবনের জানালা উড়ে যায় এবং প্রায় ৪৮ কিলোমিটার দূরে ইস্ট হ্যাভেনেও বিষ্ফোরণ জনিত কম্পণ অনুভূত হয়।
দুর্ঘটনার পরপরই বিভিন্ন স্থান থেকে অ্যাম্বুলেন্স ও কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। অহতদের অনেককে মিডলটাউনের কাছে মিডলসেক্স হসপিটালে ভর্তি করা হয়েছে।
bdnews24