২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে নিরাপত্তাজনিত কারণে দুবাইগামী ফ্লাইট দেরি

নিরাপত্তা জনিত কারণে ভারতের মুম্বাই বিমানবন্দরে রোববার সকালে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনস'র একটি উড়োজাহাজ কয়েক ঘণ্টা দেরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

নয়া দিল্লি, ফেব্র"য়ারি ০৭ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তা জনিত কারণে ভারতের মুম্বাই বিমানবন্দরে রোববার সকালে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনস'র একটি উড়োজাহাজ কয়েক ঘণ্টা দেরি করেছে। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর উড়োজাহাজ উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এর যাত্রা স্থগিত করা হয়। তিনি জানান, উড়োজাহাজটিতে ক্রুসহ ৩৫৬ জন আরোহী ছিল। এক যাত্রী নিরাপত্তায় ঝামেলা সৃষ্টি করেছে বলে এর পাইলট বন্দরের ট্রাফিক কন্ট্রোল রুমে খবর পাঠায়। মুখপাত্র বলেন, উড়োজাহাজটি বিমান রাখার জায়গায় ফিরিয়ে এনে সব যাত্রীর নিরাপত্তা তল্লাশি চালানো হয়। এরপর দুজন ছাড়া বাকি যাত্রীদের উড়োজাহাজে উঠানো হয় এবং এর কিছুক্ষণ পর উড়োজাহাজটি দুবাই'র উদ্দেশ্যে ছেড়ে যায়। জঙ্গিদের কাছ থেকে বিমান ছিনতাইয়ের হুমকি সংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভারত সা