২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ থেকে সামরিক হেলিকপ্টার কিনছে তাইওয়ান

ইউরোপ থেকে ২০ টির মতো সামরিক হেলিকপ্টার কিনবে বলে শুক্রবার জানিয়েছে তাইওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 09:33 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

তাইপে, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইউরোপ থেকে ২০ টির মতো সামরিক হেলিকপ্টার কিনবে বলে শুক্রবার জানিয়েছে তাইওয়ান। ওয়াশিংটনের কাছ থেকে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি প্রস্তাবের পর ইউরোপের কাছ থেকে তাইওয়ানের অস্ত্র কেনার এ উদ্যোগ চীনকে আরও ক্ষুব্ধ করবে। জার্মানিভিত্তিক হেলিকপ্টার নির্মাণকারী প্রতিষ্ঠান ইউরোকপ্টারের সঙ্গে এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যেই তাইওয়ান একটি চুক্তিতে পৌঁছবে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন য়ু জানান, খোঁজাখুঁজি এবং উদ্ধার কর্মে পারদর্শী ইসি-২২৫ সামরিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে তারা। এর বেশি কিছু তিনি জানাননি। প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ১১১ মিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬ দশমিক ৪ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাবে এমনিতেই ক্ষুব্ধ হয়ে আছে চীন। তাই ইউরোপ থেকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাইওয়ারের হেলিকপ্টার কেনার এ বায়না চীনকে নতুন করে ক্ষেপিয়ে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাইওয়ান স্বশাসিত একটি দেশ হলেও চীন এ দ্বীপটিকে নিজেদের অংশ মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫২৪ ঘ.