মুম্বাই, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ২০১০ সালের মধ্যে ভারতকে ৯টি বিমান সরবরাহের পরিকল্পনা করছে। ওই কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
পাশাপাশি ভারত থেকে আগামী বছরের শেষেও নতুন অর্ডার আশা করছে তারা।
চার/পাঁচ বছর আগে এয়ার ইন্ডিয়ার ৮৫টি বিমান কেনার অর্ডারের অংশ হিসাবে ভারতকে জেট লাইট ও স্পাইস জেট বিমান সরবরাহ করা হচ্ছে বলে জানান বোয়িং ইন্ডিয়ার প্রেসিডেন্ট দীনেশ কেসকার।
এয়ার ইন্ডিয়ার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন,"আমরা আমাদের সক্ষমতা বাড়াতে থাকব।"
গত ১৮ মাসে বোয়িং কোনও অর্ডার পায়নি বা বাতিল করেনি বলেও জানান তিনি।
৭৮৭ ড্রিমলাইনার নামের প্রথম বিমানটি ভারতের এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষকে ২০১১ সালের মধ্যে হস্তান্তরের তারিখ নির্ধারণ করছে বোয়িং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24