২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিনিয়োগ, কর্মসংস্থান বাড়াচ্ছে সিমেন্স

জার্মানির বহুজাতিক সংস্থা সিমেন্স ভারতে আগামী তিন বছরে ৩ শ ৪৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিকল্প জ্বালানির ক্ষেত্রে বিশেষভাবে বিনিয়োগ বাড়ানোসহ ৮ হাজার নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

নয়া দিল্লি, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির বহুজাতিক সংস্থা সিমেন্স ভারতে আগামী তিন বছরে ৩ শ ৪৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিকল্প জ্বালানির ক্ষেত্রে বিশেষভাবে বিনিয়োগ বাড়ানোসহ ৮ হাজার নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে তারা। মঙ্গলবার সিমেন্স একথা জানিয়েছে। বিনিয়োগের বেশিরভাগ অর্থই ব্যয় হবে বিকল্প জ্বালানি তৈরির বায়ুকল নির্মাণে। পাশাপাশি ২০১২ সালের মধ্যে প্রতিষ্ঠানটি ভারতে আট হাজার নতুন চাকরিও তৈরি করবে। ফলে ভারতে শ্রমিক ও কর্মীর সংখ্যা ১৭ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ২৫ হাজারে। কিন্তু তারা ভারতে তাদের কারখানা স্থানান্তর করবে না বলে জানিয়েছে। সিমেন্স তাদের কার্যক্রম ভারতের মতো দেশে স্থানান্তর করবে কি-না এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিটার লোয়েশচারকে বলেন," এর মানে আদৌ এটা নয়। এর অর্থ পুরোই উল্টো। আমরা আসলে ভারতের প্রবৃদ্ধির সুযোগ নিচ্ছি।" এর আগে সিমেন্স জানিয়েছিল, তারা জার্মানিতে ২ হাজার কর্মী ছাঁটাই করবে। এছাড়াও অন্যান্য স্থানেও পণ্য উৎপাদন কমাবার চিন্তা ভাবনা করবে। ২০০৭-০৮ সালের মন্দা সামলাতে তারা ওই সিদ্ধান্তে পৌঁছেছিল। ১৪০ বছরেরও বেশি সময় ধরে ভারতে কাজ করে যাচ্ছে সিমেন্স। ১৮৬৭ সালে কলকাতা থেকে লন্ডনে টেলিগ্রাফের তার তারাই বসিয়েছিল। আগামী দু' তিন সপ্তাহের মধ্যেই ভারতে বায়ুকল নির্মাণের কাজ শুরু করবে তারা এবং ২০১২ সালের মধ্যে শিপমেন্ট শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩০ ঘ.