২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের জন্য তহবিল বাড়ানোর প্রস্তাব

মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য প্রশিক্ষণ ও বিভিন্ন সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলার তহবিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় এই প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 05:40 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১ (বিডিনউিজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য প্রশিক্ষণ ও বিভিন্ন সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলার তহবিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় এই প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্র পাকিস্তানে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য যে পদক্ষেপ নিয়েছে ওমাবার বাজেট প্রস্তাবে তারই প্রতিফলন ঘটেছে। পাকিস্তানে সবচেয়ে বড় অর্থসহায়তাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামা ২০১১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে পাকিস্তানের জঙ্গিদমন বিষয়ক তহবিলে ১ শ ২০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগের বাজেটে পাকিস্তানের জন্য এই তহবিলে ৭০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছিলো। যুক্তরাষ্ট্র আল কায়েদা নেতাকে গ্রেপ্তারে পাকিস্তানের সহায়তা কামনা করে। যুক্তরাষ্ট্র চায়, মুসলিম জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পাকিস্তান দৃঢ় পদক্ষেপ নিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪২০ঘ