২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করেন, চীনের এই ক্ষোভ সাময়িক এবং এতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 05:38 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

বেইজিং/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করেন, চীনের এই ক্ষোভ সাময়িক এবং এতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ। এক দেশের সঙ্গে সহজেই আরেক দেশের সম্পর্কের অবনতি ঘটবে এটা আমি মনে করি না। যে প্রতিষ্ঠানগুলো অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত তাদের ওপর কোন অবরোধ আরোপ করা হলেও তাতে অস্ত্র সরবরাহ না হওয়ার নিশ্চয়তা মিলবে না। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৬ শ ৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির নতুন পরিকল্পণা করেছে। এতে চীন সোমবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। সরকার নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকা বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মাঝে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি হবে। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, চীন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা সঠিক। কোন দেশের নিরাপত্তা যখন বিঘি