২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার এবছরের বাজেট ঘাটতি রেকর্ড ছাড়াতে পারে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট পরিকল্পনায় ঘাটতি এবছর রেকর্ড ছাড়াতে পারে। এ ঘাটতি ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট পরিকল্পনায় ঘাটতি এবছর রেকর্ড ছাড়াতে পারে। এ ঘাটতি ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। (আরও তথ্যসহ) ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর অর্থবছরের জন্য সোমবার ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের এ বাজেট ঘোষণা করতে চলেছেন ওবামা। মার্কিন কংগ্রেসে বজেটটি অনুমোদন পেতে হবে। তার আগেই সাংবাদিকদেরকে দেওয়া প্রাক-বাজেট পর্যালোচনা রিপোর্ট থেকে বাজেটে ওই পরিমাণ ঘাটতির কথা জানা গেছে। এ ঘাটতি জিডিপি'র প্রায় ১০ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ। ফলে সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতি হ্রাসকেই মূল লক্ষ্য করছেন ওবামা। বিশ্বব্যাপী অর্থনেতিক মন্দার মুখে পড়া মার্কিন অর্থনীতির অন্যতম সমস্যা হচ্ছে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি। পরবর্তী বাজেটে ট্রিলিয়ন ডলারের ঘাটতি ওবামার বেকারত্ব কমানোর উদ্যোগকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। ওবামা নিজেই বলেছেন, বাজেট ঘাটতি কমাতে হলে তার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থান সৃষ্টি করাটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গত বছর মন্দা অর্থনীতি সামাল দিতে ওবামার অর্থনীতি পুনরুদ্ধার তহবিল ব্যয়ের কারণে নতুন বাজেটে বিশাল আকারের এই ঘাটতি দেখা দিয়েছে। গত এক বছরে বাজেট ঘাটতি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বেকারত্বের হারও। সেকারণেই পরবর্তী বাজেট ঘোষণার আগেই ওবামা চাকরি বাড়ানোকে এক নম্বর কাজ বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন মহাকাশ সংস্থাসহ আরও অন্ততপক্ষে ১২০টি প্রোগ্রামে অর্থ কমিয়ে দিয়ে ২০১১ সালে ২০ বিলিয়ন ডলার অর্থ বাঁচানোর পরিকল্পনা করেছেন ওবামা। অন্যদিকে, চাকরি বাড়াতে তিনি ১০০ বিলিয়ন ডলারের কর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এক বছর আগে ওবামা ২০১৩ সালের মধ্যে বাজেট ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তা মনে রেখেছেন তিনি। ওবামা জানান, আগামী তিন বছরে অভ্যন্তরীণ বেশ কিছু খাতে খরচ কমিয়ে আনা গেলে ২০২০ সালের মধ্যে আড়াইশ' বিলিয়ন ডলার বাঁচানো যাবে। তাছাড়া, কর বাড়িয়েও ১০ বছরে ৬৭৮ বিলিয়নের বেশি ডলার বাড়ানো যাবে। সেইসঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল ফেরত নেওয়া বাবদ ব্যাংকগুলোর ওপর ধার্য করা ফি থেকেও উঠে আসবে ৯০ বিলিয়ন ডলার। স