কিউবা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাসিক রেশনের তালিকা থেকে সাবান, টুথপেস্ট এবং ডিটারজেন্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা সরকার।
রাষ্ট্রীয় ব্যয় কমাতে এবং জনগণের অভ্যাসে পরিবর্তন আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার সরকারি এক গেজেটে বলা হয়েছে।
১৯৫৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকে এসব পণ্য রেশন হিসেবে দিয়ে আসছিলো কিউবা সরকার।
গেজেটে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে 'লিবরেটা' বা রেশনে এই নিয়ম কার্যকর হবে।
সেখানে আরো বলা হয়, স্টোরগুলোতে এসব সামগ্রী নির্ধারিত মূল্য ৫ থেকে ২৫ পেসোতে বিক্রি হবে যা সরকারি ভর্তুকির আওতায় নির্ধারিত বর্তমান মূল্যের কয়েক গুণ বেশি।
কিউবায় যেসব মানুষের মাসিক আয় ২০ মার্কিন ডলারের কাছাকাছি তারা ছাড়াও অনেকে বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি এ সিদ্ধান্তে অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
কিউবা সরকার এর আগেও রেশনের পণ্য তালিকা থেকে আলু এবং সিগারেট বাদ দিয়েছিলো।
১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ত্রো ক্ষমতায় যাওয়ার পর জনগণের জন্য সরকারিভাবে রেশন চালু করে কিউবা সরকার।
ফিদেল কাস্ত্রোর ছোট ভাই ও কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো স
bdnews24