রোম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির রাজধানী রোমের গ্রিক দূতাবাসে সোমবার একটি পার্সেল বোমা পাওয়া গেছে। তবে বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত বৃহস্পতিবার রোমের চিলি ও সুইস দূতাবাসে পার্সেল বোমা পাওয়ার পর আবার একইধরনের ঘটনা ঘটলো।
তবে গত সপ্তাহে চিলি ও সুইস দূতাবাসে পাওয়া পার্সেল বোমাটি বিস্ফোরিত হয়ে দুজন আহত হয়েছিলো। গ্রিক জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্র"প ওই হামলার দায় স্বীকার করেছে।
গ্রিক রাষ্ট্রদূত মাইকেল কাম্বানিস বলেছেন, একইভাবে গ্রিক দূতাবাসে বোমা পাওয়া যাওয়ায় এর পেছনে একই জঙ্গিদের হাত আছে বলে ধরে নেওয়া যায়।
তবে ঠিক কারা এর পেছনে রয়েছে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না বলে জানান কাম্বানিস।
তিনি বলেন, গ্রিক ও অন্যান্য দূতাবাসগুলোতে ইতোমধ্যেই নেওয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে সহজেই বোমা ধরা পড়েছে এবং পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিস্ক্রিয় করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ ঘ.
bdnews24