২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক তথ্যচিত্র নির্মাতা বাড গ্রিনস্প্যান আর নেই

অলিম্পিকের তথ্যচিত্র নির্মাতা হিসেবে খ্যাতিমান বাড গ্রিনস্প্যান আর নেই। শনিবার ৮৪ বছর বয়সে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিকের তথ্যচিত্র নির্মাতা হিসেবে খ্যাতিমান বাড গ্রিনস্প্যান আর নেই। শনিবার ৮৪ বছর বয়সে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন তিনি। ১৯২৬ সালের ১৮ সেপ্টম্বর নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী গ্রিনস্প্যান দীর্ঘদিন ধরেই পারকিনসন্স রোগে ভুগছিলেন। গ্রিনস্প্যান শত শত বিখ্যাত ও অখ্যাত অ্যাথলেটের জীবনের গল্প তার নির্মিত তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন যা মানুষের মনে স্থায়ী ছাপ রেখে যায়। ১৯৬৪ সাল থেকে তথ্যচিত্র নির্মাণ শুরু করে পরবর্তী সময়ে তিনি অলিম্পিক তথ্যচিত্র নির্মাতা হিসেবে খ্যাতিলাভ করেন। ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকের তাঞ্জানিয়ান ম্যারাথন দৌড়বিদ আখওয়ারিকে নিয়ে নির্মিত তথ্যচিত্র তাকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। ১৯৯৬ সালে তিনি নির্মাণ করেন 'অলিম্পিক গৌরবের ১০০ বছর' নামক তথ্যচিত্র। তার নির্মিত তথ্যচিত্রগুলোর মধ্যে 'জেসি ওয়েন রিটার্ন টু বার্লিন', 'স্টোরিস অব অলিম্পিক গ্লোরি', 'অ্যাঞ্জেলেস হিরোস' ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি সাত বার 'অ্যামি এ্যাওয়ার্ড' জয় করেন ও অন্যান্য বহু সম্মানে ভূষিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৩ঘ.