২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৩৮

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জোসের কাছে এক গ্রামে বিস্ফোরণে ৩২ জনের এবং উত্তরপূর্বাঞ্চলীয় দুটি গির্জায় পৃথক পেট্রোল বোমা হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

জোস (নাইজেরিয়া), ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জোসের কাছে এক গ্রামে বিস্ফোরণে ৩২ জনের এবং উত্তরপূর্বাঞ্চলীয় দুটি গির্জায় পৃথক পেট্রোল বোমা হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার পুলিশ কমিশনার বলেছেন, শুক্রবার সন্ধ্যায় গাডা বিউ গ্রামের ওই বিস্ফোরণে ৩২ জন নিহত ও আরো ৭৪ জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। নাইজেরিয়ার সেনা প্রধান আজুবুইকি ইহেজিরিকা হামলাটি সা