২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে দুর্ঘটনায় তিন নানের মৃত্যু

বড়দিন উপলক্ষে ইসরায়েল সফরে আসা ইতালি, মাল্টা ও জর্ডানের তিনজন নান শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

জেরুজালেম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিন উপলক্ষে ইসরায়েল সফরে আসা ইতালি, মাল্টা ও জর্ডানের তিনজন নান শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইসরায়েলের পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। পুলিশ বলছে, জর্ডান সীমান্তবর্তী বেইত শিয়ানে একটি খুঁটির সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহত পাঁচজনই ইতালির নাগরিক। তবে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে মাল্টা ও জর্ডানের দুইজন এবং আহতদের মধ্যে ইরাকের একজন নাগরিক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১২১৩ ঘ.