প্যারিস, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী তুষারপাতে আটকাপড়ে শত শত পর্যটককে শনিবার বড়দিন কাটাতে হয়েছে প্যারিস ও ব্রাসেলসের বিমানবন্দরে। ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আগের রাত থেকে অপেক্ষা করেও কোনো লাভ হয়নি তাদের।
তুষারপাতে সৃষ্ট বিপর্যয়ে লাখ লাখ যাত্রী ঠিক মতো বছর শেষের ভ্রমণে যেতে না পারায় প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতি মোকাবেলায় বিমান শিল্পের প্রস্তুতি নিয়ে।
শনিবার ব্রিটেন, বেলজিয়াম ও জার্মানির বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও ফ্্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দরের কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
লন্ডনের হিথ্রু বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, বড়দিনে অল্প কিছু ফ্লাইট বাতিল করা হতে পারে। আশা করা হচ্ছে, ৬০০ ফ্লাইটে ৭০ হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন।
বড়দিনের আগের রাতে কয়েকশ' যাত্রী প্যারিস ও ব্রাসেলস বিমানবন্দর বা আশপাশের হোটেলে কাটিয়েছেন।
জার্মানি ও যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বরফ-সরানো তরলের সাহায্যে শনিবার প্যারিসে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অনেকেই বড়দিনের রাতের খাবার নির্ধারিত গন্তব্যে সারতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।
তুষারপাতে ইউরোপের রেল এবং সড়ক পথেও যোগাযোগ বিঘি
bdnews24