ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও বিরত থাকার আহ্বান সত্ত্বেও ইয়োনপিয়ং দ্বীপে শুরু হওয়া সরাসরি সামরিক মহড়া সোমবারের মতো শেষ হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে বলে বিবিসি জানায়।
এর আগে সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় এ সামরিক মহড়া শুরুর বিষয়টি নিশ্চিত করে দেশটির সশস্ত্র বাহিনী।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবারও এই মহড়া চলার কথা রয়েছে। কিন্তু তা আদৌ হবে কি না, অথবা আজই মহড়া শেষ করা হয়েছে কি না এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনোকিছু জানা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৪ ঘ.
bdnews24