ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি দ্রুত তার নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করতে যাচ্ছেন। নির্বাচনের নয় মাসেরও বেশি সময় পর দেশটিতে মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে।
ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। ফলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।
বিবিসিসূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সবপক্ষকে অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মালিকির প্রতিটি মনোনয়ন কার্যকর করার জন্য ইরাকি পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24